
সিরাজগঞ্জের কৃতি সন্তান ঢাকা সিআইডি প্রধান কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো: মাহাবুবুর রহমান পদোন্নতি পেয়ে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হলেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩-এ পদোন্নতি দেওয়া হলো।
এর আগে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) (২০২৪ সালের ২০তম) সভায় পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতির সুপারিশ করা হয়। ডিআইজি মো: মাহবুবুর রহমান ১৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ জেলার শহরের আমলাপাড়া মহল্লার সাবেক ফুটবলার আতিয়ার রহমান গাদুর বড় ছেলে। দুই ভায়ের মধ্যে তিনি বড়। তিনি চাকুরী জীবনে পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি), রাজশাহীর ডিসি, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, টাঙ্গাইল মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার ও সর্বশেষ ঢাকা সিআইডি প্রধান কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ বিভাবে খুবী ক্লিন ইমেজের একজন কর্মকর্তা হিসেবে পরিচিত। ক্ষমতাকে তিনি কখনও হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। রাজনীতির ছত্রছায়ার বাহিরে থেকে তিনি জনগনকে সেবা দিয়ে গেছেন। বিগত সরকার তাই তাকে ১০ বছর পদন্নোতির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পাওয়ায় সকলের দোয়া চেয়েছে।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ