
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ২০ আগস্ট সোমবার দুপুর জেলা বিএনপির কার্যালয় রঘুনাথপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে, সদস্য সচিব মো: অপু এর পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র্যালী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক জেলা ছাত্র দলের সফল সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ছাত্র দলের সফল সভাপতি মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের গুম, খুন, ছাত্র হত্যা সহ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো : অপু জানান, কেন্দ্রীয় কমিটির নিদের্শনা অনুযায়ী আমরা ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষেউপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল যৌথভাবে বর্ণাঢ্য র্যালী করা হয়।
-মো: আব্দুল করিম-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার