প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ
কক্সবাজারের রামুতে ৫ কোটি টাকার আইসসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের রামুতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি । উদ্ধার এসব আইসের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এসময় রিদওয়ান (১৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) এই অভিযান চালানো হয়। আটক রিদওয়ান উখিয়ার মরিচ্যার বক্তাতলীর ছালেহ আহমদের ছেলে।
বুধবার (২১ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি টহলদল কর্তৃক চেকপোষ্ট হতে ৪০০ মিটার দক্ষিণ দিকে ব্রীজের উপর একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। এসময় চালক মো. রিদওয়ানকে সন্দেহ করা হলে তাঁর কাছে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশী করে তার পায়ের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটক আসামীকে ক্রিষ্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
-কক্সবাজার প্রতিনিধি-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.