
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের নিচে কাটা পড়ে তাহের (৭০) মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট )বিকালে উপজেলার কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাহের মিয়া কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহটির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে রেল লাইনের পাশে দিয়ে বাড়ি ফিরছিলেন তাহের মিয়া। এমন সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কাউকে দেখতে পেয়ে হুইসেল বাজায়। এসময় ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালিকা প্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়া বলেন, তাহের মিয়া কানে কম শুনতো। তিনি স্টেশন এলাকার রেলওয়ের পাশের পূর্ব নয়াহাটি এলাকায় পরিবার নিয়ে থাকেন। শুনেছি রেললাইন পারাপারের সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মৃত্যু বরণ করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা রাতেই তার দাফন কাফন সম্পন্ন করবেন বলে জেনেছি।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
–এম আর ওয়াসিম-

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত