
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় আমজাদ হোসেন (৫৮) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত আ. রশীদ রুশোর ছেলে। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। তিনি ৫ সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ অনেক ঋণগ্রস্ত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আগের মতো পরিশ্রম করতে পারতেন না। দুই মেয়েকে বিয়ে দেওয়ার সময় কিছু টাকা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পাওনাদাররা তাকে বিভিন্নভাবে চাপ দিতেন। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। ব্যাথার কারণে মাঝে মধ্যে চিৎকার চেচামেচি করতেন। ঋণের চাপ আর পেটের ব্যথা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আম গাছের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান