
বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদের নির্মাণকৃত ড্রেন ধ্বসে হুমকির মুখে পড়েছে জালাল উদ্দিন কমপ্লেক্স। ১৯ আগষ্ট রাতে হুসাইন আল জাওয়াত স্বাক্ষরিত থানায় অভিযোগে উলেখ করেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে ২ বছর পূর্বে যথাযথ নিয়ম মেনে জালাল উদ্দিন কমপ্লেক্স নির্মাণ করে। পরবর্তীতে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্টু ঐ এলাকার পানি নিষ্কাসনের জন্য ব্যক্তিমালিকানা জালাল উদ্দিন কমপ্লেক্স এর জায়গার উপর দিয়ে ড্রেন নির্মাণ করে।
গত ১৭ আগষ্ট জালাল উদ্দিন কমপ্লেক্স এর ক্ষতি সাধনের লক্ষে মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আব্দুল মান্নান ও একই এলাকার আবু তাহের ড্রেনের কিছু অংশ ভেঙ্গে ফেলে। যার ফলে জালাল উদ্দিন কমপ্লেক্স এর দেয়াল ফাটল দেখা দিয়েছে এবং কলমের নিচের বালু মাটি সরে গিয়ে কমপ্লেক্সটি হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার সরকাির নির্ধারিত ড্রেনের জায়গা বাদ রেখে জালাল উদ্দিন কমপ্লেক্স এর মালিকানা জায়গায় ড্রেন নির্মান করে সাবেক চেয়ারম্যান মুন্টু। এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম জানান, ঐ ড্রেন দিয়ে মদনপুর গ্রামের প্রায় ৫০টি পরিবারের ও নিচু জমির পানি নিষ্কাসন হয়।
অভিযুক্ত ব্যাক্তিরা ড্রেন ভাঙ্গার কথা স্বীকার করেছে। তাদের আইনের আওতায় আনা হবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খুব দ্রুত সুময়ের মধ্যে ড্রেনটি সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা জানানা, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-আবু জাহের-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ