
লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে থানার স্বাভাবিক কার্যক্রম পরিদর্শন করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান,পিএসসি, রংপুর রিজিয়ন কমান্ডার। মঙ্গলবার সকালে হাতীবান্ধা হাইওয়ে থানার স্বাভাবিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। সীমান্তবর্তী থানা গুলোর কার্যক্রম যেন স্বাভাবিক থাকে সেজন্য কাজ করে যাচ্ছে।
বিজিবি কর্তৃক সকল ধর্মাবলম্বী সহ সকালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা ও নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং এলাকার সকল ধর্মাবলম্বী জনসাধারণের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিজিবি জনগণের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করছে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সংখ্যালঘুদের নিয়ে জারা চক্রান্ত করে গুজব ছড়াচ্ছে তাদেরকে আমার সনাক্ত করছি, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, কর্নেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর রংপুর এবং লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএস,অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান