
নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার দুপুরে ইউএনও অফিসের সামনে প্রয়া ২ ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় ইউএনও’র পদত্যাগের ১ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
পরে সেনাবাহিনী এসে আন্দোলনকারি ও ইউএনও’র সাথে কথা বলেন। এরপর তারা যেই দাবিগুলো তুলে ধরেন সেগুলো সমাধানের আশ্বাসে আন্দোলনকারিরা চলে যান।
আন্দোলনকারীরা জানান, উপজেলা নির্বাহী অফিসার তার দায়িত্বে থাকাকালিন উপজেলায় বিভিন্ন অনিয়ম দূর্নীতি করেছেন। তাই তার পদত্যাগের দাবি জানানো হয়। পরে সেনাবাহিনী এসে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলে তারা চলে আসেন।
-রাকিবুল হাসান রাকিব-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২