প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কন্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা। মঙ্গলবার(২০ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে এই হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে নাটোরে কর্মরত সিনিয়র সাংবাদিকরা বলেন, দুষ্করকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি,তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রামণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এসময় সিনিয়র সাংবাদিকরা আরো বলেন আমরা দুনীতিবাজ, দেশবিরোধী ওদুষ্করকারীদের শাস্তি চাই। চাটুকারিতা ও নিরপেক্ষ সাংবাদিকতা চাই কনো রাজনৈতিক দলের নাম ভাংগিয়ে চলা সাংবাদিক চাইনা। নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিক হয়ে দালাললি চলবেনা দালালি করলে সাংবাদিকতায় নয়। নতুন সরকারের কাছে আমাদের আহবান,গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করুন।
বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর’র নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চলনায় বক্তব্যে রাখেন- কালেক কণ্ঠ ও চ্যালেন আই’র প্রতিনিধি রেজাউল করিম রেজা,এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও নাটোর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম কামাল হোসেন, বিটিভির জালাল উদ্দিন, ইউনিক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, এসএ টিভি জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলসহ অনেকে।
-মোস্তাফিজুর রহমান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.