
নাটোরের নলডাঙ্গা কাঠুয়াগাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০ আগস্ট ভোর ৪.৩০মিঃ ভাই ভাই স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দোকান মালিকের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা দোকানের মালিক মোস্তাক।
নালডাঙ্গা ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ফরহাদ হোসেন জানান ৫.৪০মিঃ মিনিটে আমরা খবর পেয়ে ঘটনাস্থানে স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিভাবে এই আগুনের সূত্রপাত হলো প্রাথমিকভাবে কোন ধারণা করা যাচ্ছে না। এই ঘটনার প্রত্যক্ষ দশিরা জানান ফজরের নামাজ শেষে দোকানে নিকট দিয়ে যাওয়ার সময় দোকানের টিনের ছাউনের উপর দিয়ে অল্প অল্প ধোয়া দেখতে পাই। তাৎক্ষণিক নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ভিতর থাকা মালামাল সহ দোকান পুড়ে ভূমিভূত হয়ে যায়। কারণে এই আগুনের সূত্রপাত ঘটলো তাৎক্ষণিক কেউ বলতে পারেননি।
দোকান মালিক মোস্তাক জানান আমি দোকানে রাত দুইটা পর্যন্ত দোকানেই ছিলাম একপর্যায়ে দোকানের নিকটে বাসা হওয়ায় বাসায় চলে যাই । পরে খবর পেয়ে এসে দেখি আমার সবই শেষ। নগদ ক্যাশ ছিল প্রায় দেড় লক্ষ টাকা আর ১৫ থেকে ১০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছি আমার। কোন কিছুই দোকান থেকে বের করতে পারিনি। কিভাবে এই আগুনের সূত্রপাত হলো আমি বুজতে পারছিনা এই ঘটনাটি আমি প্রশাসনকে অবহিত করব এবং প্রশাসনের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে এর সঠিক তথ্য উদঘাটনের জন্য দাবি করেন ।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২