প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
হিলিতে শহীদ সূর্য ও ফাইমের পরিবারকে মোট ২ লাখ টাকা অর্থ তুলে দেন জামায়াতে ইসলামী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হিলির সূর্য ও মোহাতাসিম ফাইম নামে দুই জন কলেজ শিক্ষার্থী শহিদ হন। এই দুই পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সূর্যকে ১ লাখ টাকা ও ফাইমকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা দেন দুইজনকে।
আজ সোমবার (১৯ আগষ্ট) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান এর পক্ষে শহীদ সূর্যের পরিবারের মা এর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। এর আগে বিকেলে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদ মোহাতাসিম ফাইম এর বাবার হাতে নগদ অর্থ তুলে দেন।
এতে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ জামায়াতের সাংগঠনিক নায়েবে আমীর ড. মুহাদ্দিস এনামুল হক, সেক্রেটারি মোঃ সাইদুর রহমান সৈকত, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সাইদুল ইসলাম সাজু, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাইদ, পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের যুব বিভাগের আহবায়ক আব্দুর রাজ্জাক, ডাঃ সাইদুর রহমানসহ আরও অনেকে।
এসময় জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম বলেন, শত শত ছাত্র–জনতার শাহাদাতের কারণে আজ দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাদের ত্যাগ–কুরবানির কারণে দেশের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম জুলুম থেকে রেহায় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সকল শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর পক্ষ থেকে আজ আমরা শহীদ সূর্য ও ফাইমের পরিবারে এসেছি।
-হিলি প্রতিনিধি-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.