
রাজশাহীর বাঘা উপজেলায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযূষকান্তি পান্ডের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। একই অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক মো আনজারুলের বিরুদ্ধে এবং সহকারী শিক্ষক আরিফ এর বিরুদ্ধে। ঘটানাকে কেন্দ্র করে সকল শ্রেনীর শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন করেন আন্দোলনরত সকলেই এই তিন শিক্ষকের বহিষ্কার দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন যাবত ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ও বিভিন্ন ভাবে তাদের যৌন হয়রানি করে আসছিল গত কাল ১৮/০৮/২০২৪ ইং তারিখে রবিবার কয়েক জন ছাত্রীর সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটে হয়রানির শিকার ছাত্রীরা বাসায় গিয়ে অভিভাবকদের সকল বিষয় অবগত করেন ১৯/০৮/২০২৪ ইং তারিখে সোমবার সকালে সকল অভিভাবক স্কুলে উপস্থিত হয়ে অভিযোগ কারী শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলন শুর করেন।
এ সময় বাঘা থানা পুলিশ কে খবর দেওয়া হলে তারা এসে অভিভাবকবৃন্দ ও জনতাকে শান্ত করেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এসে অভিযুক্ত শিক্ষক পীযূষকান্তি পান্ডেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেন এবং বাঘা থানা আফিসার ইনর্চাজের সাথে কথা বলেলে তিনি জানান এই বিষয়ে অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
-আবুল হাশেম-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ