
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘসময় গনতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনে সারা বাংলাদশের মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছে। সেই আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গৌরব, উজ্জ্বল ইতিহাস তৈরী করেছে। স্বেচ্ছাসেবক দলের অনেকেই এই সংগ্রামে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সোমবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৭ বছর অনেক জীবন ও ত্যাগের বিনিময়ে, হামলা-মামলা, জেল-জুলুম সমস্ত কিছু মোকাবেলা করে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু এই বাংলাদেশে এখনও স্থায়ী গণতন্ত্রের রূপ পায়নি। এখনও স্বপ্নের বাংলাদেশে আমরা রুপান্তর করতে পারিনি। দূর্নীতিমুক্ত, দুঃশ্বাসনমুক্ত, উন্নত, সমৃদ্ধ জনগণের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটি করতে হলে আগামীদিনে একটি অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ খোলা নেই। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামীদিনে দলীয় সকল কর্মকান্ডে অংশগ্রহণের আহবান জানান।
জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমিন আকন্দ কাউসার ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ