
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
সোমবার সকালে নাটোর রোডের হাটিকুমরুল গোলচত্বর সিএনজি স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো,রাজশাহী জেলার বাঘমারা থানার চিকাবাড়ী গ্রামের মৃত অসিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন ,জসিম উদ্দীনের স্ত্রী ময়না খাতুন ,জসীম উদ্দিনের ছেলে জামাল ও কামাল । এছাড়াও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে গাড়ীর ড্রাইভার আশিকুর রহমানকে উদ্ধার করে সিরাজগঞ্জ মুনসুর আলী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সলঙ্গা থানার উপপরিদর্শক এসআই মোঃ রাশেদ বলেন,রাত সাড়ে ৩ টার দিকে রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে অজ্ঞতা নামা ট্রাকের মুখোমুখি সংঘষে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়।আহত গাড়ীর ড্রাইভার কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
-রায়হান আলী-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার