প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
জামালপুরে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জামালপুর সদরের কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক রজব আলী যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ায় এর আগে তিনবার সাময়িক বরখাস্ত এবং একবার চূড়ান্ত বরখাস্ত করা হয়। এরপর পূনরায় প্রধান শিক্ষক পদে পদায়ন করা হলেও দূর্নীতি ও অনিয়মের কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ক্রমাগত অবনতি হচ্ছে।
দাবি পূরণ না হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
-রবিউল হাসান লায়ন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.