
রোববার বিকেলে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বৌদ্ধ ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দেশের কোন নাগরিকের মধ্যে পার্থক্য নেই।
আমরা সবাই বাঙ্গালী সবাই বাংরাদেশের গর্বিত নাগরিক। রাজনীতি করতে হবে উদার ও দরদ ভরা মন নিয়ে। সত্যিকার অর্থেই কেউ যদি দেশকে ভালোবাসে, তারা কখনও প্রতিহিংসার রাজনীতিতে অগ্রসর হবে না।
তিনি আরও বলেন, বিগত সরকার দীর্ঘ ১৬ বছর ধরে এদেশে জামায়াতে ইসলামীর প্রতি অন্যায়, জুলুম ও নির্যাতন চালিয়ে এসেছে। জামায়াতের সাবেক দুইজন আমিরসহ শীর্ষ নেতৃবৃন্দকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকান্ড সংঘটিত করে একটি গোষ্ঠী জামায়াতের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল। জামায়াত ও ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীকে এই ১৬ বছরে হত্যা করা হয়েছে।
বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আপনাদের
নিরাপত্তায় জামায়াতকে প্রয়োজন মনে করেন, যেকোনো সময়ে আমাদের পাশে পাবেন, আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। আমরা বিশ্বাস করি রাজনীতিতে প্রতিশোধের কোনো স্থান নেই।
বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর সুকমল বড়ুয়া বলেন, জামায়াতে ইসলামীর আজকের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে। আমাদের মাঝে ভুল বুঝাবুঝি দূর হবে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রতির বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মুহাম্মদ কামাল হোসাইনসহ অনেকে।
বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘের সহ-সভাপতি ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, মেজর (অব.) ডা. অজয় প্রকাশ চাকমা, বৌদ্ধ চ্যারিটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কল্যাণ জ্যোতি, বাসাবো বৌদ্ধ মন্দিরের সিনিয়র ধর্মযাজক ভদন্ত উ. সুনন্দ মহাথের, ধর্মযাজক ভদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু, ধর্মযাজক মিল্টন কান্তি বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নান্টু বড়ুয়া অনুজ, বাড্ডা বৌদ্ধ বিহারের মৈত্রী রতন ভিক্ষু, ধর্মযাজক জ্ঞানানন্দ থের, প্রজ্ঞারতন ভিক্ষু, ভিক্ষু জিহো প্রিয় ভান্তে, আশি রাখাইন ভিক্ষু, এস পি বারারসহ অনেকে।