প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ
নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় শেখ হাসিনা ও নাটোর ২ আসনের সাবেক এমপি শিমুল সহ ১১১ জনের নামে থানায় এজাহার দায়ের

নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ ১১১ জনের নামে থানায় এজাহার দায়ের করেছে নিহতের বাব ফজের আলী। আজ রবিবার দুপুরে নাটোর সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। মামলার অভিযোগকারী ফজের আলী শহরের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা ও পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এজাহার সুত্রে জানান, গত ৪ আগষ্ট সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিরা আন্দোলন করে। আন্দোলন চলাকালে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের নেতা কর্মিরা অস্ত্র নিয়ে হামলা করে। এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে দুই নং অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাত্র ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে গিয়ে তার বাড়ীতে আটকে রাখে।
পরে গত ৫ আগষ্ট বিকেলে বাদীর ছেলে ইয়াসিনকে ঘরে আটক করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৬ আগষ্ট সকালে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ী থেকে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারনে ও পুলিশ সদস্য কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয়।
-মোস্তাফিজুর রহমান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.