
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এস এ জিন্নাহ কবির।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিন আহমেদ সামান, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন বাবু, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম(ছোট) চকমিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আল আমিন,সদস্য সচিব মো: রাজিব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এ্যালিট, সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম সুমন এবং আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ধামশ্বর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি, মোঃ জুলহাস হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
-মোঃ জাহাঙ্গীর আলম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক