
বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের শাহীন মাস্টার। পল্লী বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান আনু, অর্থ সম্পাদক আহমাদুর রহমান রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য আব্দুল হালিম, মাহবুব সাইফুল, শ্রী ঋষিকেষ, ফুলমিয়া, লুৎফর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এদেশে বিদ্যুৎ বিভাগ সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গাইবান্ধায় দুর্নীতির দায়ে ৫ কোটি ২৭ লাখ টাকা গ্রাহকদের অতিরিক্ত বিল সমন্বয় করার কথা থাকলেও তা সমন্বয় না করে প্রায় ১০০ জন কৃষকের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।
তাই দ্রুত ওইসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারা বলেন, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, সেচ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি বন্ধ করতে হবে এবং সেইসাথে উপজেলা সেচ কমিটিতে সেচ পাম্প মালিক সমিতির সদস্যদের অন্তর্ভুক্ত করার আহবান জানান।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২