প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ
বগুড়া শেরপুরে জামায়াতে ইসলামীর গাড়িদহ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

অদ্য শনিবার (১৭ই আগস্ট) সকাল ৬ টায় বগুড়া শেরপুরের ২ নং গাড়িদহ মডেল ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে কালশিমাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।
এসময় গাড়িদহ ইউনিয়ন জামায়াতের আমির জনাব রুহুল আমিনের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি মাওঃ মানসুরুর রহমান,উক্ত কর্মী শিক্ষা বৈঠকে দারসুল কোরআন পেশ করেন শেরপুর উপজেলা জামায়াতে সেক্রেটারি মাঃ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন শেরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাঃ আব্দুস সালাম। উক্ত শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমির ও গাড়িদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব তবিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন তারবিয়াত সেক্রেটারি আব্দুর রউফ, আবু রায়হান, রফিকুল ইসলাম, গাড়িদহ ইউনিয়নের কর্মপরিষদ সদস্য মাওঃ আবু তাহের, আনিসুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
-এম এ রাশেদ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.