
কুড়িগ্রামের রৌমারীতে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আশিকুর রহমান আশিক (১৭) নামের এক শিক্ষার্থীর মত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বামতীর বাগুয়ারচর গ্রাম সংলগ বালুরচরে মাঠে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলা চর বামনরচর গ্রামের আলহাজ্ব জিনাত আলী (অব:সেনা সদস্য) এর ছেলে বলেজানা গেছে।
স্ানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানা যায়, উপজেলার বাগুয়ারচর গ্রাম সংলগ বালুর চর মাঠে চরবামনর চর বনাম বাইশপাড়া এর মাঝে ফুটবল খেলা চলছিল। খেলা চলাকালে আশিকুর রহমান আশিক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয় ফেলে।
পরে খেলার সাথিরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মত্যু ঘোষণা করেন। সে রৌমারী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। এঘটনায় ওই এলাকায় রিদয়বিদারকর সষ্টি হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন।
-কুড়িগ্রাম প্রতিনিধি-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ