
বক্তারা বলেন- গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা মন্তব্য করেন- শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দূর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে রেমিটেন্স কম যাচ্ছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামুলক বক্তব্য রাখেন। জাতীর পিতাকে স্বপ্নের বাংলাদেশ করতে দেয়া হয়নি, তার পরিকল্পনা সফল হয়নি। নির্বিচারে পাখির মত গুলি করা হয়েছে। আজ একটি, দুটি লাশ রাস্তায় পরলে টকশো দিয়ে টেলিভিশন ফাঁটাই ফেলে বুদ্ধিজীবীরা। বঙ্গবন্ধুকে যখন স্বপরিবারে হত্যা করা হয়েছিল তখন তারা কোথায় ছিল। মায়া কান্না। সরকারি চাকুরিজীবি হিসেবে নয় নাগরিক হিসেবে যদি আগুন জ্বলে তবে আমারও গায়ে লাগবে। কথায় কথায় কেন আন্দোলনে নামেন, কথায় কথায় কেন ধ্বংসযঙ্গ চালানো হয়। দেশ তো ভালোই চলছে।
ডিসির এমন বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে এবং তার অপসারণের দাবি জানায়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ