
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে।
শনিবার (১৭ আগষ্ট) বেলা ১১টায় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দাবি করে বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত এইচএসসি পরীক্ষার যে রুটিন দেয়া হয়েছে তা প্রত্যাখ্যান করা হলো। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফলের ভিক্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। নতুন রুটিন অনুযায়ী সকল পরীক্ষা বাতিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ করারও দাবি জানানো হয়।
পরীক্ষার্থীরা বলেন, গত বছর ২২ ব্যাচের শিক্ষার্থীরা ৫০ মার্কে পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই এইচএসসি ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেয়া হোক। বন্যা ও চলমান পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা পিছিয়ে আমাদের জীবন থেকে প্রায় এক বছর চলে গেছে। এখনও তিনটি পরীক্ষা নতুন করে দিতে হবে, সেই পরীক্ষা দেয়ার মতো পরিস্থিতি আমাদের নেই।
-মোঃ শরিফ উদ্দিন-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি