
দিনাজপুরের হিলি স্থলবন্দর ২ দিন বন্ধের পর আমদানি রপ্তানি শুরু হয়েছে। এতে দুর- দুরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারপ্রত্র।
আজ শনিবার(১৭ আগষ্ট) দুপুরে হিলি বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বানিজ্য।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ভারতের স্বাধীনতা দিবস ও গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় ২ দিন বন্ধের পর আজ থেকে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান