প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
মহাখালী সপ্তর্ষি সংসদের উদ্যোগে শহীদ গোলাম নাফিজ স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ গোলাম নাফিজ ও সকল শহীদদের স্মরণে মহাখালী সপ্তর্ষি সংসদ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন।
১৬ আগস্ট শুক্রবার, বাদ আছর এ মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সপ্তর্ষি সংসদের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম এর পরিচালনায়, উপস্থিত ছিলেন, শহীদ গোলাম নাফিজের বাবা মো: রিটন, শরীফ আহম্মেদ মামুন, বশীর আহাম্মেদ টিটু, চাঁন মিয়া সরদার, হুমায়ুন কবির, মনা, শাহীন, মাসুদ, কবির, সিরাজ, সোহেল সরদার, মোঃ সাইফুল ইসলাম সহ সংসদের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, শহীদ গোলাম নাফিজ ছিলেন মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার মো: রিটন এর ছেলে। নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন। ৪ আগস্ট পুলিশের গুলিতে নাফিজ শাহাদাত বরণ করেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মহাখালী গাউছুল আজম মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
-এম হিরন প্রধান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.