হোম » সারাদেশ » হাতীবান্ধায় ছাত্র আন্দোলনে নিহত সুজনকে অর্থ সহায়তা করলেন ব্যারিস্টার হাসান রাজীব

হাতীবান্ধায় ছাত্র আন্দোলনে নিহত সুজনকে অর্থ সহায়তা করলেন ব্যারিস্টার হাসান রাজীব

ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হাতীবান্ধা উপজেলার বড়খাতার ‘শহীদ সুজন হোসেনের বাবাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
গত সোমবার দুপুরে বড়খাতা গণ কবরে স্মরণ সভায় নিহতর বাবার হাতে আর্থিক সহায়তা প্রদান তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই, বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব ওবায়দুর রহমান মিঠু।
পরে বড়খাতা গণ কবরে উপজেলার বড়খাতা ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ সুজন হোসেনে স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
মিজানুর রহমান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!