প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে হেফাজতে ইসলামের কমিটি গঠন

ভোলার বোরহানউদ্দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ২৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে ৷ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পৌর ভবনের পিছনে মারকাজ মসজিদে আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষনা করা হয় ৷
বোরহানউদ্দিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও মাওঃ সামসুদ্দিনকে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ৷
কমিটির বাকিরা হলেন, মাওঃ আব্দুস সাকুর (সহ-সভাপতি), মাওঃ ফরিদ সাহেব, মাওঃ নজরুল ইসলাম (সহ-সভাপতি), মাওঃ সিহাব উদ্দিন (সহ-সম্পাদক), মাওঃ আমিনুল ইসলাম (সহ-সম্পাদক), মাওঃ আঃ ছালাম (সাংগঠনিক সম্পাদক), মাওঃ আশ্রাফ আলী (সহ-সাংগঠনিক সম্পাদক), মাওঃ ফয়সাল (সহ-সাংগঠনিক সম্পাদক), মাওঃ রিয়াজ মাহমুদ (প্রচার সম্পাদক), মুফতি রহমতুল্লাহ (দপ্তর সম্পাদক), মাওঃ জালাল উদ্দিন (কোষাদক্ষ), মাওঃ নিজাম উদ্দিন (সহ-কোষাদক্ষ) ৷ এছাড়া বাকি ১৫ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন ৷
এসময় বোরহানউদ্দিন উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশকে আরো সুসংগঠিত করতে এবং ইসলাম ও দেশের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন ৷
-জেএম.মমিন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.