
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু- দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন,ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকবে। তবে বন্দর অভ্যান্তরে কাজ স্বাভাবিক আছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, আজকে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক