
ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডোমার উপজেলা যুবদল।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে মিছিলটি ডোমার বাসস্টান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করেন। এরপর ডোমার বাটার মোড়ে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচীতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্ত এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ডোমার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ডোমার সদর ইউনিয়নের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হানুল হক বাবু, মনোয়ার হোসেন, আনারুল ইসলাম আনু, হাবিবুর রহমান হাবিব, পৌর আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান সহ উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার দোসরদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বলেন, আগামী ১৫ আগস্টকে ঘিরে আওয়ামীগ ও হাসিনার দোসরেরা কোন বিশৃঙ্খলার পরিকল্পনা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশবাসীকে সাথে নিয়ে তা কঠোর হচ্ছে দমন করবে।
-মোঃ রিমন চৌধুরী-