প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
ধুনটে নিখোঁজের ১৫ ঘন্টাপর শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে উম্মে হাবিবা (১০) নামের এক শিশু শিক্ষার্থী পানিতে পড়ে নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ইছামতি নদীর কালিতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিক্ষার্থী উম্মে হাবিবা ধুনট ভরনশাহী মডেল একাডেমীর শিক্ষার্থী ও চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গড় বুধবার ১৪ আগস্ট বিকেল ৪ টার দিকে পৌর এলাকার দাসপাড়ার পার্শ্ববর্তী ইছামতি নদীতে মাছ ধরতে যায় উম্মে হাবিবা ও তার ভাই জুনায়েদ (১২)। মাছ ধরতে গিয়ে অসাবধাননতাবসত নদীর পানিতে তলিয়ে যায় উম্মে হাবিবা। তখন সাথে থাকা তার ভাই চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার তৎপরতার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে নদীতে নেমে খোঁজাখুঁজি করে। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে আলোকসল্পতার কারনে উদ্ধার কাজ চালাতে পারেনি ধুনট ফায়ার সার্ভিস। ঘটনার দিনই রাজশাহীর একটি ডুবুরি দলকে আসার জন্য সংবাদ দেয় ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম।
পরের দিন ১৫ আগস্ট সকালে ডুবুরি দল নিখোঁজের স্থান থেকে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকাজ চলাকালিন নিখোঁজের স্থান হতে প্রায় ২ কিলোমিটার দক্ষিনে কালিতলা এলাকায় ভাসমান লাশ দেখতে পায় সেখানকার স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করে।
-এম এ রাশেদ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.