প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
বগুড়া সদরের বাঘোপাড়া স্কুল এ্যান্ড কলেজের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান ও সভাপতি আমিনুল ইসলাম ডাবলুর দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্ররা পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।
গত ১৩ আগস্ট ১২টা বিদ্যালয় প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ১৩ দফা দাবি জানান। মানববন্ধন থেকে প্রাক্তন শিক্ষার্থী সুমন খাঁন বলেন, অধ্যক্ষ সুফিয়ান ও সভাপতি আমিনুল ইসলাম ডাবলুর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অনিয়ম, অর্থ আত্মসাৎ, সম্পদ লুটপাট, স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ নানাবিধ অভিযোগ রয়েছে।
গত ৭/৮/২৪ইং তারিখে ১৩ দফা দাবিতে পদত্যাগ দাবি করেন। এবিষয়ে অধ্যক্ষ আবু সুফিয়ান বলেন, আমি দীর্ঘ ৩০ বছর হলো সুনামের সাথে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। প্রতিহিংসা বসত বৈষম্য বিরোধী ছাত্রদের ভুল বুঝিয়ে আমার নাম জড়িয়ে মানববন্ধন করছে এটি সত্য নয়। এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী ইমরান হোসেন, মিরাজুল ইসলাম, মুন, মুন্না মিয়া। বর্তমান শিক্ষার্থী আবীর হোসেন, রাফসান হোসেন, রাফী প্রামানিক, শাকিল আহমেদ, শুভ হোসেন, সোয়াইব হোসাইন, তানভীর হোসেন, রিমন মিয়া, মীম আকতার প্রমূখ।
-এম এ রাশেদ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.