
চন্দনাইশ উপজেলা ও দোহাজারী পৌর এলাকায় বিভিন্ন সড়কের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ভাসমান ফুটপাতের দোকান দখলমুক্ত ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। দোহাজারী পৌরসভার পথচারীদের ভোগান্তির কথা চিন্তা করে সব অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন শিক্ষার্থীরা।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় কিছু ব্যবসায়ী মহাসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল তারা। প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। স্থানীয় ও পথচারীদের চাপের মুখে পড়ে বেশ কয়েকবার লোক দেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও পরবর্তী সময়ে ব্যবসায়ীরা আবারও ভাসমান দোকানগুলো তৈরি করে। পাশাপাশি প্রতিটি ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে অলিগলিতে যানচলাচল নিয়ন্ত্রণেও দায়িত্বপালন করছে তারা। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
এরপরই অভিভাবকহীন হয়ে পড়ে সারা দেশ। বিভিন্ন থানায় হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। তাই দায়িত্ব পালন থেকে বিরত থাকা শুরু করে তারা। এ অবস্থায় চন্দনাইশে বিভিন্ন সড়কে পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে ছাত্রসমাজ। পাশাপাশি প্রতিটি ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে অলিগলিতে যান চলাচল নিয়ন্ত্রণেও দায়িত্ব পালন করছে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি রাস্তায় শিক্ষার্থীরা নেমেছেন ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করতে। এ ছাড়া ব্যক্তিগত যান, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচল বেড়েছে। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শত শত শিক্ষার্থী। সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে গ্লাভস পরে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, বেলচা দিয়ে সড়কের আবর্জনা বস্তায় ভরে সরিয়ে ফেলছেন।
শিক্ষার্থীরা জানায়, এ দেশ আমাদের। সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে আমাদেরকেই কাজ করতে হবে। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন পথচারীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসায় ভাসছেন তারা। এক পথচারী বলেন, তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার শেখার আছে। ওদের দেখে আমাদের আগামি প্রজন্মও উৎসাহ পাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোহাজারী পৌরসভার সমন্বয়ক মোহাম্মদ আকিব বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারে এগিয়ে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে যানজট নিরসন ও স্থানীয় পথচারীদের চলাচলের বিষয়টি মাথায় রেখে আমরা মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করেছি। কেউ যদি আবার ফুটপাত ও মহাসড়ক দখল করে দোকানপাট তৈরির অপচেষ্টা চালায়, তা হলে ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
-মো. শহীদুল ইসলাম-

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত