
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ জন মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর লুটপাট করে দোকান ভাংচুর এবং জমি দখলসহ আম বাগান কেটে সাবার করেছে দুর্বৃত্তরা।
সরকার পদত্যাগের পরপরই ৫ই আগস্ট রাতে দুর্বৃত্তরা এঘটনা ঘটিয়েছে বলে জানান নজরুল ইসলাম, আব্দুল খালেক নামের ২জন মুক্তিযোদ্ধা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ এলাকায়।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, ওই রাতে দুর্বৃত্তরা আমার দোকান ঘর ভাঙচুর করে নতুন তালা লাগিয়ে দেয় এবং আমার ৫ একর জমির আম বাগান লন্ডভন্ড করে দখলে নেয়। তিনি আরও বলেন, আমার ১০/১৫ বিঘা জমির ফুলকপি’র বীজতলা নষ্ট এমনকি ধান লাগা জমিতে ট্রাক্টরের হাল দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা।
অপর দিকে একই এলাকার অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক জানান, শাহানাবাদে আমার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে এমনকি বাড়ির পাশে আম বাগানের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে আমার। তিনি দুঃখ করে বলেন, দেশ স্বাধীন করে এই পুরস্কার পেলাম।
এদিকে একই এলাকার মেজারুল ইসলাম নামে এক বর্গা চাষির ১২ বিঘা জমির ধানের গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
-মোঃ সবুজ ইসলাম-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল