প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ
আগুনে ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী থানায় প্রতিদান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

নোয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধ্বংসস্তুপে পরিনত হওয়া সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন প্রতিদান ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। বুধবার(১৪ আগষ্ট) দুপুরের খাবার নিয়ে থানার কর্মকর্তাদের সাথে সংগঠনটির নেতাকর্মীরা মতবিনিময় করেন। এসময় তারা পুলিশের বিভিন্ন কার্যক্রমে পাশে থেকে ক্ষতিগ্রস্ত থানা পুন:নির্মাণে সহায়তার আশ্বাস দেন।
সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন 'প্রতিদান ফাউন্ডেশন'এর এমন কর্মকান্ডকে সাধুবাদ জানান। তিনি বলেন, 'আমাদের দুঃসময়ে আপনারা পাশে দাঁড়িয়েছেন এটা মনে থাকবে'।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ নাসিরউদ্দিনের নেতৃত্বে একটি দল ধ্বংসপ্রাপ্ত থানা পরিদর্শন করেন। এসময় তিনি সোনাইমুড়ী থানার কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন। সেই সাথে পুলিশের যেকোন প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ মোঃ আবু সাইদ সাকিব, নদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন সানি, সোনাইমুড়ী পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, সংগঠনটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ জাকির, মাসুম, রাকিব, মোঃ রাসেল প্রমুখ।
উল্লেখ, গত ৫ই আগষ্ট বিকালে দুর্বৃত্তরা সোনাইমুড়ী থানা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় থানায় দায়িত্বরত চার পুলিশ সদস্য নিহত হয়। ধ্বংসস্তূপে পরিনত হয় গোটা থানা চত্বর। পুড়ে যাওয়া থানা সংস্কারে নির্মাণ কাজ চলমান রয়েছে।
-মোহাম্মদ হানিফ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.