প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ
দাগনভূঞায় ছাত্র জনতার হত্যার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও লং মার্চ অনুষ্ঠিত

ফেনীর দাগনভূঞায় সাধারণ ছাত্র সমাজের আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও লং মার্চ বুধবার ১৪ ই আগষ্ট সকালে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ গেইট থেকে শুরু হয়ে দাগনভূঞা জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে ফেনী সরকারী কলেজের শিক্ষার্থী রবিউল আউয়াল সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চৌমুহনী এস এ করেজের শিক্ষার্থী নুর মহল ফয়সাল, মোকাররম হোসেন পিয়াস, ফেনী সরকারী কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ফাহিম, মওদুদুর রহমান হৃদয়, আবদুল্লাহ ওমায়ের অন্ত প্রমুখ।
উল্লেখ্য, সকাল থেকে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে দাগনভূঞার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। তারপর তারা মিছিল নিয়ে দাগনভূঞার জিরোপয়েন্ট এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ছাত্র প্রতিনিধিরা অন্তবর্তিকালীন সরকারের কাছে কিছু দাবি পেশ করেন। দাবিগুলো হলো দাবি সমূহ:
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.