
দিনাজপুরের হিলিতে “জীবন জীবিকা” বিষয়ে বাস্তবমুখী শিক্ষা অর্জন করাতে বাজার পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে হিলি বাজারের বিভিন্ন কাঁচাপণ্য, মসলা ও পোশাকের দোকানের পরিদর্শন করানো হয় শিক্ষার্থীদের। এসময় ফেরদৌস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষিকা টুম্পা আক্তার সাথে ছিলেন।
শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, জীবন ও জীবিকা বিষয়ে বাস্তবমুখী শিক্ষার অংশ হিসেবে আজকে হিলি বাজারে শিক্ষার্থীরা এসেছেন। মূলত শিক্ষা অর্জন করে চাকুরির পিছনে না ছুঁটে কিভাবে উদ্যোক্তা কিংবা ব্যবসার সাথে জড়িত হওয়া সে বিষয়ে তাদেরকে শিখানো হচ্ছে।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী