হোম » সারাদেশ » আতঙ্কিত নাগরিকদের নিরাপত্তা ও স্বস্থি ফেরাতে সরিষাবাড়ী উপজেলা বিএনপির মিছিল সম্প্রীতি সভা

আতঙ্কিত নাগরিকদের নিরাপত্তা ও স্বস্থি ফেরাতে সরিষাবাড়ী উপজেলা বিএনপির মিছিল সম্প্রীতি সভা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা আতঙ্কিত নাগরিকদের মধ্যে নিরাপত্তা ও স্বস্থি ফেরাতে মিছিল ও সম্প্রীতি সভা করেছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমএর নেতৃত্বে একটি বিরাট মিছিল পৌরসভা, হাসপাতাল রোড, মুক্তিযোদ্ধা সংসদ, রেলওয়ে ষ্টেশন রোড হয়ে মডেল মসজিদের সামনে সম্প্রীতি সমাবেশ করে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদএর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি
ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম ছাইদুল হাসান শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমূখ।

মিছিলে উপজেলা বিএনপিও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশনেন।

-সোলায়মান বাবু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!