
ভালুকা উপজেলা যুব উন্নয়ন অফিস ও যুব উন্নয়ন কর্মকর্তার উদ্যোগে ১২ই আগষ্ট যথাযোগ্য মযার্দায় পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস/২৪ পালিত হয়েছে। “ক্লিক থেকে টেকসই উন্নয়নের জন্য যুব ডিজিটাল পথের অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ই আগষ্ট সোমবার সকাল ১১টার দিকে ভালুকা উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন স্লোগান মুখরিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদ্যাপনে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও এডুকো বাংলাদেশ সবার্ত্বক সহযোগিতায় প্রদান করেন।উক্ত আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠানে ভালুকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান।
এসময় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এছাড়াও ভালুকা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী এবং হিসাব রক্ষণ কর্মকর্তা,এনজিও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকল্প-পপি’র প্রকল্প সমন্বয়করী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ ও বিভিন্ন কমিউনিটি থেকে আগত প্রশিক্ষিত যুব এবং যুব উদ্যোক্তা,পপি এবং এডুকো কর্তৃক পরিচালিত বিভিন্ন ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
-ভালুকা প্রতিনিধি-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা