
বগুড়ার ধুনটে গলায় ফাঁস দিয়ে তানজিলা আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ই আগস্ট) সকাল অনুমান ১১ টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর মধ্যে পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সোহেল রানার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের জামাতুল্লা প্রামানিকের ছেলে সোহেল প্রামানিক তিন বছর আগে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামের মতিউর রহমান মেয়ে তানজিলাকে বিয়ে করে। বৈবাহিক জীবনে তাদের সংসারে ১বছর ৬ মাসের সম্রাট নামের একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টার দিকে নিজ সয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ তানজিলা আত্মহত্যা করে।
তানজিলার বোন জামাই হেলাল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিলো। বেশ কয়েকবার তানজিলা অভিমান করে বাবার বাড়িতে চলে আসে। সম্প্রতি গ্রাম্য বৈঠকের মাধ্যমে তানজিলা তার স্বামীর বাড়ি ফিরে যায়।
তানজিলার বাবা মতিউর রহমান জানান, তিন দিন যাবৎ আমার জামাই সোহেল রানার মোবাইল ফোন বন্ধ পাই। হঠাৎ ঘটনার দিন সকালে আমাকে কল করে জানায় আপনার মেয়ে মারা গেছে। তানজিলার বাবার দাবি সে আত্মাহত্যা করে নাই, দাম্পত্য কলহের জেরে তাকে মেরে ফেলা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, অপমৃত্যুর বিষয়ে মৌখিকভাবে সংবাদ পেয়েছি, এখন পর্যন্ত কোনো থানায় অভিযোগ দায়ের করা হয় নাই। অভিযোগ পাইলে তাহার মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়ার রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হইবে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান