
সারাদেশের ন্যায় কক্সবাজারের মহেশখালীকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নৌ-বাহিনী পাহারায় গতকাল সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে মহেশখালী থানা পুলিশ। এতে, আতঙ্ক কাটতে শুরু করছে পুলিশ সদস্যদের।
বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানাসহ পুলিশি স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তবে ওই সময় আতঙ্ক বিরাজ করলেও কিন্তু জনবান্ধন থানাতে পরিনিত হওয়ায় মহেশখালী থানা ছিল স্বাভাবিক। তার পরেও গা ঢাকা দেয় কিছু কনস্টেবল থেকে শুরু করে কর্মকর্তারা।
মহেশখালী থানার স্বাভাবিক কার্যক্রম গত ছয় দিন বন্ধ থাকার পর সোমবার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে। বাংলাদেশ নৌ বাহিনী ও উপজেলা প্রশাসনের সহায়তায় সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সীমিত আকারে থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মহেশখালী থানায় উপস্থিত হয়ে সেখানে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যদের পুষ্পমাল্যে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা। এসময় তারা থানার কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
এদিকে নৌবাহিনীর সহায়তায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন,নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব, মহেশখালী থানার (তদন্ত ওসি) তাজ উদ্দিন, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ। জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষায় নৌ বাহিনী পক্ষে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব ও মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী ।
উপজেলাটিতে নৌবাহিনীর টহল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা যায়। উল্লেখ্য পুলিশের পাশাপাশি যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও তাদের দায়িত্ব পালন করে যাবেন বলে জানান।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন