
গাইবান্ধা জেলার সব পুলিশী কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন থেকে জেলায় পুলিশী কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছিল। তবে আজ থেকে পুরোদমে জেলার সব পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে।
ফুলছড়ি থানায় কর্মরত পুলিশের সব সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এছাড়া গণমানুষের আওয়াজ এর সাথে মুঠোফোনে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এবং পলাশবাড়ী থানার ওসি তদন্তের সাথে কথা হয়।
তারা সকলেই জানান, দেশ ও জনগণের সেবা করার জন্য তারা সকলেই প্রস্তুত। তবে দেশের সকল জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন এই পুলিশ অফিসাররা।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী