প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
নবাবগঞ্জে ৫ দিন থেকে থানা পাহারায় ইসলামি ছাত্র শিবির

সারাদেশে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে ও থানা এলাকায় থানা পাহারায় ব্যাস্ত সময় পার করছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ও বাংলাদেশ জামায়াতী । নবাবগঞ্জ উপজেলার যুব বিভাগের সভাপতি মো. ছেলিম হোসেনের নেতৃত্বে ৫ ই আগষ্ট থেকে ৯ ই আগষ্ট পর্যন্ত সমস্ত দিন রাত নবাবগঞ্জ থানার প্রবেশ দুই গেট বেরিকেট দিয়ে রাখেন ছাত্র শিবিরের নেতা কর্মিরা।
৯ ই আগষ্ট সকালে নবাবগঞ্জ থানা হতে আনুষ্ঠানিকতার মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ থানা থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের অবস্থান কর্মসূচি বাতিল করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় তিনি তার বক্তব্যে ছাত্রশিবিরকে অসংখ্য ধনবাদ জানান দেশ রক্ষার কাজে শিবিরকে অগ্রনী ভুমিকা রাখার জন্য আহবান জানান।তিনি আরোও বলেন, দেশ রক্ষার কাজে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হিসেবে দেশ ও জাতীর কল্যানে ভুমিকা রাখতে আহবান জানান।
নবাবগঞ্জ উপজেলা যুববিভাগ সভাপতি সেলিম বলেন, নবাবগঞ্জ থানাকে আমরা দালাল মুক্ত দেখতে চাই। তিনি আরো বলেন ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সর্বপ্রকার দালাল মুক্ত পবিত্র সংগঠন। তিনি ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর কোন দায়িত্বশীলকে নিজের প্রয়োজন ছাড়া থানায় না আসার আহবান জানান।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের দিনাজপুর জেলা দক্ষিনের সভাপতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌম এবং দেশ রক্ষার কাজে ইসলাম ছাত্রশিবির অতন্ত্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। দেশের প্রয়োজনে ছাত্রশিবির সবসময় প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি তাওহীদুল ইসলাম, ওসি (তদন্ত) মমিনুজ্জামান, নবাবগঞ্জ উপজেলার যুব বিভাগের সভাপতি ম. ছেলিম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবি হুজাইফা আল সানিন, ছাত্রশিবিরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নবাবগঞ্জ থানার কর্মরত পুলিশ সদস্য বৃন্দ।
আনুষ্ঠান শেষে আন্দোলনে শহীদদের জন্য ও দেশের জন্য দোয়া মুনাজাত করা হয়।
-আব্দুল কাদের-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.