হোম » সারাদেশ » সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস নিলেন আসামী

সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস নিলেন আসামী

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সবার অজ্যান্তে সিরাজগঞ্জ জেলা কারাগারের টয়লেটে পাপ্পু (৩২) নামের এক বন্দি গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরের দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। তিনি মাদক মামলার আসামি হয়ে দীর্ঘদিন হলো কারাগারে বন্দি ছিলেন।

নিহতের বিষয়টি সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা নিশ্চিত করেছেন। নিহত পাপ্পু সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি মহল্লার বলে জানা গেছে। তিনি গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন বলে জানিয়েছেন কারা কতৃপক্ষ।

সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা বলেন, পাপ্পু দুপুর ১২টার দিকে কারাগারের অভ্যন্তরের টয়লেটে লুঙ্গি জাতীয় একটি পোশাক দিয়ে ফাঁস নেন। পরে কারা কতৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার বলেন, পাপ্পু একটি মাদক মামলায় গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন। বর্তমানে হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ করে তারপর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!