
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেখ হাসীনা সরকারের পদত্যাগ ও দেশ ত্যাগের শেরপুরে এক আওয়ামীলীগ নেতার বাড়ি ভাংচুর এবং লুট হবার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকৃত ছাত্র সমন্বয়ক আহাদুল ইসলাম দূর্জয়, ও ওয়াহেদুল ইসলাম প্রত্যয় কতৃক উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ৮ আগষ্ট রাতে বাসট্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্টের দায়ীত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাকলাইন এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, এসময় আরও ছিলেন উপজেলার ৮নং সুঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ্ধসঢ়; আল মামুন জেহাদ, পৌর বিএনপির সবাপতি ও শেরপুর পৌরসভা সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল সহ সাধারণ জনগন।
অস্ত্রটি নিজেদের কাছে না রেখে আউনশৃঙ্খলা বাহীনির হাতে তুলে দেয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের কে সাধুবাদ জানান। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, অগ্নেয়াস্ত্রটি সেনাবাহিনী শেরপুর থানায় হস্তান্তর করেরেছন। অস্ত্রটি উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক এর বলে জানা গেছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ