হোম » সারাদেশ » চকরিয়া পৌর মেয়র-সচিবের নেতৃত্বে লুটপাট চালানোর অভিযোগ

চকরিয়া পৌর মেয়র-সচিবের নেতৃত্বে লুটপাট চালানোর অভিযোগ

এইচ এম রুহুল কাদের,চকরিয়া: চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌর সচিব মাসউদ মোর্শেদের নেতৃত্বে অসহায় পরিবারের জমি জবর দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে ।বুধবার (৭ আগষ্ট) সন্ধায় সাংবাদিকদের কাছে এই লিখিত অভিযোগ করেন চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের স্টেশন পাড়ার ভুক্তভোগী মো: হোছাইন।

তিনি বলেন, চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় চিরিংগা মৌজার আরএস খতিয়ান নং ৭১, আরএস দাগ ৮২, বিএস খতিয়ান নং ১১৫ ও বিএস দাগ ৫৩ এর আদলে আমাদের পৈত্রিক প্রাপ্ত জমিতে গত মঙ্গলবার(৬ আগষ্ঠ) দখল করে দালান নির্মাণের চেষ্টা করে । সংবাদ পেয়ে আমি পরিবার-পরিজন নিয়ে দখলকারীদের বাঁধা প্রদান করি ।

এতে ক্ষিপ্ত হয়ে মেয়র-সচিব তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা ও লুটপাট চালায়। উক্ত হামলায় নারীসহ সাত জনকে মারাত্মকভাবে আহত করে । আহত মো: হোছাইন আরো জানান, নিম্ন আদালত এবং উচ্চ আদালতের রায় প্রাপ্ত হয়ে জমি নিরংকুশ ভাবে বৈধ মালিক হই। এরপরেও মেয়র এবং পৌর সচিবের নির্দেশে নির্মম ঘটনা সংঘটিত করেছে । আমরা এইঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!