
কক্সবাজার প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. মাহবুবর রহমান সভাপতি ও মমতাজ উদ্দিন বাহারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, জি এ এম আশেক উল্লাহ সহ-সভাপতি, ইকরাম চৌধুরী টিপু সহ-সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম হেলালী কোষাধ্যক্ষ, আনছার উদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, এম আর মাহবুব ক্রীড়া সম্পাদক ও হাসানুর রশিদ পাঠাগার সম্পাদক।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন, আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, এডভোকেট মুহাম্মদ আবু ছিদ্দিক উসমানী, এম আর খোকন ও মোঃ হাশিম।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুরে প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী।
এ সময় নেতৃবৃন্দ ছাড়াও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ঘোষণা দেন, দল মতের ঊর্ধ্বে উঠে প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক