
সাবেক এমপি ইব্রাহিম এমপি’র বাস ভবনে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক )আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমের চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তের বাগ গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা ৭ আগস্ট (বুধবার) বিকেলে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে।
এ সময় দুর্বৃত্তরা বাড়িতে থাকা লোকজনকে ভয় দেখিয়ে বের করে এনে ভিতরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী গঠনাস্থলে পৌঁছার পূর্বে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দমকল বাহিনী গঠনস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, খিলপাড়া সুবহানপুর ও রাম নারায়নপুর থেকে ২০/২৫ টি মোটরসাইকেল ও দুটি মাইক্রোবাস যোগে দুর্বৃত্তরা এসে বাড়ির কাজের লোকদের বের করে দিয়ে বাড়ির প্রতিটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেনা কর্মকর্তা মেজর তানভীর সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মেজর তানভীর জানান, তারা ঘটনাস্হলে পৌচার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়, তাই কাউকে আটক করা যায়নি।তিনি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন।
-চাটখিল প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক