হোম » সারাদেশ » চন্দনাইশ থানা পাহারায় বিএনপি নেতৃবৃন্দ

চন্দনাইশ থানা পাহারায় বিএনপি নেতৃবৃন্দ

Oplus_0

দূর্বৃত্তের হামলার আশংকায় এবার চন্দনাইশ থানা পাহারা দিতে বসলেন চন্দনাইশ বিএনপি নেতৃবৃন্দরা। শেখ হাসিনা দেশত্যাগ করার পর সারাদেশের মতো চন্দনাইশে আনন্দ ও বিজয় মিছিল করছে ছাত্র-জনতা। দূর্বৃত্তের হামলা থেকে রক্ষা করতে  বিএনপি নেতাকর্মীরা থানার মূল ফটকে বসে পাহারা দিতে দেখা যায়।
গত ৬ আগস্ট বিকেলে থানা পাহারা দেয়ার সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহামুদুল হক মাহাদু, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠিক সম্পাদক কাউন্সিলর মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর, বিএনপি নেতা সিরাজ, জামাল, নাসির, সোহেল, মাসুদ, চন্দনাইশ পৌরসভা যুবলের সদস্য সচিব মো. শহীদুল ইসলাম, যুবদল নেতা আমিন, দুলাল, হানিফ, আলমগীর, সাইফু, জয়নাল, হিরু, কুদ্দুস, মুজিব প্রমুখ। এসময় নেতৃবৃন্দরা বলেন দূর্বৃত্তরা যাতে চন্দনাইশ থানায় হামলা করতে না পারে এবং ধ্বংসযজ্ঞ চালাতে না পারে তার জন্য থানার প্রধান ফটকে পাহারা বসানো হয়েছে।
-চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!