হোম » সারাদেশ » রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর শুকরানা নামাজ আদায়

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর শুকরানা নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ২ রাকায়াত শুকরানা নামাজ আদায় করেছে।
মঙ্গলবার আসর নামাজের পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াতের উদ্যেগে এ নামাজ অনুষ্ঠিত হয়।
দুই হাজারের অধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, নায়েবে আমির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি রজব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,  উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির রহমান প্রমুখ।
নামাজ শুরুর আগে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর পরে স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতাকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। এর পাশাপাশি আমাদের এলাকার জানমালের নিরাপত্তার দিকে আমাদের নজর দিতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম এর ইমামতিতে এ শুকরানা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশবাসীর কল্যাণে মোনাজাত করা হয়।
-মোঃ সবুজ ইসলাম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!