
বোদায় আজ একটি গুরুত্বপূর্ণ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি তার বক্তব্যে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের আচরণের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
সমাবেশটি আজ ৬ আগস্ট ২০২৪, বেলা ১২ টায় বোদা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, “আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী নীতি অবলম্বন করে দেশের জনগণের অধিকার হরণ করছে। ঘুম-খুন হত্যা রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন, আমারা ছাত্র জনতা দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটিয়েছি।”
তিনি আরও বলেন, বাসা-বাড়ি দোকানপাট ভাঙচুর,লুট তরাজ সহ তৃতীয় কোন অপশক্তি সুযোগ নিতে না পারে সে দিকটা সকলকে সজাগ থাকতে বলেন।“আমাদের সংখ্যালঘু মা ভাই-বোনদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। মসজিদ, মন্দির, প্যাগোডা সহ সকল ধর্মীয় স্থাপনা রক্ষা করতে হবে যাতে কেউ ভাঙচুর করতে না পারে। এ দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং তা নিশ্চিত করতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”
ফরহাদ হোসেন আজাদ বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় ফেলে দিয়েছে আওয়ামী লীগ। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে সোনার বাংলাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে তুলতে হবে। দেশের জনগণ আজ ভয়-আতঙ্কের মধ্যে নয়” শান্তিতে বসবাস করবে। আমাদের সকলকে স্বৈরাচার আওয়ামী লীগের রেখে যাওয়া নাজুক পরিস্থিতি কে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি, দেশের আপামর ছাত্র জনতা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। তেমনি এই সোনার বাংলা মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ।”
শান্তি সমাবেশে ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, “বিএনপি সবসময় দেশের জনগণের পক্ষে এবং তাদের অধিকার রক্ষায় কাজ করে এসেছে। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। আমরা সকলকে আহ্বান জানাই, আসুন আমরা একসঙ্গে কাজ করি এবং দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখি।”
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, “ডাইনি হাসিনা সরকারের অধীনে দেশের মানুষ বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে ফরহাদ হোসেন আজাদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশের স্বার্থে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আসুন আমরা শান্তি ও সম্প্রীতি বজায় রেখে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।”
শান্তি সমাবেশটি সুশৃঙ্খলভাবে শেষ হয় এবং উপস্থিত সকলেই দেশ ও জনগণের মঙ্গলের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক